এবারের বসন্ত উৎসবের ৯ দিনের ছুটিতে চীনের চলচ্চিত্র বাজারে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রিসহ মোট বক্স অফিস আয় ৬০০ কোটি ইউয়ান ছাড়িয়েছে, যার মধ্যে শুধু বসন্ত উৎসব ছুটিতেই এসেছে ৩৪০ কোটি ইউয়ানের বেশি। শীর্ষ আয় করা ছবির মধ্যে রয়েছে পেগাসাস-৩, স্কেয়ার আউট ও বুনি বেয়ারস: দ্য হিডেন প্রটেক্টর।
এ বছর ‘ফিল্ম প্লাস’ মডেলটিও নজর কেড়েছে বেশ। অনেক শহরে সিনেমার টিকিট দেখিয়ে শপিং মল ও রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে ছাড়। আবার কোথাও সিনেমা প্রদর্শনের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমও যুক্ত করা হয়েছে। ফলে সিনেমা দেখাটা হয়ে উঠেছে বহুমুখী ভোগব্যয়ের চালিকাশক্তি।
ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন