আজ (বুধবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন উপলক্ষে এক প্রেস ব্রিফিং আয়োজিত হয়। অধিবেশনের মুখপাত্র লৌ ছিন চিয়ান অধিবেশনের কর্মসূচি ও এনপিসি’র কাজ সম্পর্কিত বিষয়গুলো দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
চীন-জাপান সম্পর্ক নিয়ে মুখপাত্র বলেন, চীন সবসময় প্রতিবেশী কূটনীতিকে দেশের পররাষ্ট্রনীতির শীর্ষে রাখে। চীন সবসময় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য চেষ্টা করে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা করাই হলো বৈদেশিক সম্পর্ক ও বিনিময়ের উৎস ও লক্ষ্য। তাইওয়ান সমস্যা হলো চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এটি চীনের মূল স্বার্থের কেন্দ্রীয় বিষয়। তাইওয়ান বিষয়ে জাপানি নেতার ভুল মন্তব্যের দৃঢ় বিরোধিতা করে চীন। যে কোনো বাইরের শক্তির হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে চীনা জনগণ। চীন দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও ভূখণ্ডের অখণ্ডতাকে রক্ষা করবে।
শুয়েই/তৌহিদ/জিনিয়া