মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে চার থেকে থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে চীন। বৃহস্পতিবার চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণকংগ্রেসে পর্যালোচনার জন্য উপস্থাপিত সরকারি কর্মপ্রতিবেদনে এ লক্ষ্য ঘোষণা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে আরও রয়েছে—শহুরে জরিপভিত্তিক বেকারত্বের হার সাড়ে ৫ শতাংশের মধ্যে রাখা, শহরে নতুন কর্মসংস্থান সৃষ্টি ১ কোটি ২০ লাখের বেশি করা এবং ভোক্তা মূল্যসূচক বৃদ্ধি প্রায় ২ শতাংশের মধ্যে সীমিত রাখা। এ ছাড়া, ব্যক্তিগত আয়ের বৃদ্ধি যেন সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে সেই লক্ষ্যও রাখা হয়েছে।
আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যে মৌলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি শস্য উৎপাদন ৭০ কোটি টন নিশ্চিত করা এবং মোট দেশজ উৎপাদনের প্রতি ইউনিটে কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ ৩.৮ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন
Advertisement