চীনের আইনি সুরক্ষায় প্রাধান্য পাচ্ছে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী

চীনের আইনি সুরক্ষায় প্রাধান্য পাচ্ছে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী
মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: বয়স্ক, শিশু, নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মতো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীনের প্রকিউরেটোরিয়াল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ব্যবস্থা। দেশটির সুপ্রিম পিপলস প্রকিউরেটরেটের প্রকিউরেটর-জেনারেল ইং ইয়ং জানিয়েছেন, এই গোষ্ঠীগুলো প্রায়ই নিজেদের অধিকার আদায়ে আইনি লড়াইয়ের সুযোগ বা সক্ষমতার অভাবে ভোগেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এখন জনস্বার্থ রক্ষায় আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা নিচ্ছেন। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪২ হাজারেরও বেশি জনস্বার্থ মামলা পরিচালনা করা হয়েছে চীনে, যার মধ্যে শিশুদের সুরক্ষা সংক্রান্ত ৪৫ হাজার এবং প্রতিবন্ধীদের সুবিধা নিশ্চিত করতে ৮ হাজারের বেশি মামলা ছিল। নারীদের কর্মসংস্থান ও অধিকার রক্ষায় ৫ হাজার ৩০০-এর বেশি মামলা পরিচালনা করা হয়েছে একই সময়ে। বিশেষ করে, ওষুধের নির্দেশিকা বড় ফন্টে মুদ্রণের ব্যবস্থা করা, শিশুদের জন্য ক্ষতিকর বিনোদন কেন্দ্র বা মদ্যপান নিষিদ্ধ এলাকায় কড়াকড়ি আরোপ এবং প্রতিবন্ধীদের জন্য গণপরিবহন ও পাবলিক সফটওয়্যার ব্যবহার সহজ করার মতো বিষয়গুলোতেও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ নজর দিচ্ছে। ইং ইয়ংয়ের মতে, এই উদ্যোগ কেবল আইনি সুরক্ষা নিশ্চিত করা নয়, বরং এটি একটি জনবান্ধব শাসনব্যবস্থা গড়ে তোলারই অংশ। বর্তমানে এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের প্রক্রিয়া চলমান রয়েছে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.