এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের ‘সবার জন্য আগাম সতর্কতা’ উদ্যোগ বাস্তবায়নে চীন চালু করেছে ‘মাচু’ নামের জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থা। এমনটা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচোং। সোমবার বেইজিংয়ে বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলোর সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।
লিউ বলেন, চীন বৈশ্বিক আবহাওয়া প্রশাসনে বিশ্ব আবহাওয়া সংস্থাকে অগ্রণী ভূমিকা পালনে সমর্থন অব্যাহত রাখবে এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ সমাজ গঠনে বৃহত্তর অবদান রাখবে।
বৈঠকে চীনের আবহাওয়া সংক্রান্ত উন্নয়ন এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে অর্জিত সাফল্যের প্রশংসা করেন সাউলো।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি।
Chinese vice premier meets WMO chief
Chinese Vice Premier Liu Guozhong met with Secretary-General of the World Meteorological Organization (WMO) Celeste Saulo on Monday in Beijing.
Liu, also a member of the Political Bureau of the Communist Party of China Central Committee, said the Chinese government attaches great importance to global meteorological cooperation and has issued "MAZU," the Chinese solution for national early warning, to support the implementation of the Early Warning for All Initiative launched by the United Nations.
China will continue to support the WMO in playing a leading role in global meteorological governance, and make greater contributions to promoting the building of a community with a shared future for humankind, Liu said.
Saulo spoke highly of China's meteorological development and remarkable achievements in disaster prevention and mitigation, and expressed the willingness to further deepen cooperation with China.