Monday, April 13, 2026
Live

চীনের জাতীয় গণকংগ্রেসে খসড়া এজেন্ডা ও গুরুত্বপূর্ণ তালিকা উপস্থাপন

চীনের জাতীয় গণকংগ্রেসে খসড়া এজেন্ডা ও গুরুত্বপূর্ণ তালিকা উপস্থাপন

চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) চলমান অধিবেশনের মধ্যে বুধবার এনপিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সনদের কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। আর এই বৈঠকে সভাপতিত্ব করেন এনপিসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচি।

বৈঠকে জ্যেষ্ঠ আইনপ্রণেতারা ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের সম্ভাব্য কর্মসূচির খসড়া পর্যালোচনা করেন। পাশাপাশি প্রেসিডিয়াম ও মহাসচিব পদের জন্য প্রস্তাবিত ব্যক্তিদের তালিকার খসড়া এবং ভোটাধিকারবিহীন প্রতিনিধিদের তালিকাও উপস্থাপন করা হয়।

এছাড়া প্রতিনিধি সদস্যদের যোগ্যতা যাচাই এবং জনবল সংক্রান্ত বিভিন্ন বিল নিয়ে আলোচনার প্রতিবেদনও শোনা হয়। বৈঠকে এসব খসড়া পরবর্তী আলোচনার জন্য এনপিসি স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.