মার্চ ৫: ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশন আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ের মহাগণভবনে শুরু হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং সিপিসিসহ দেশের অন্যান্য নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী লি ছিয়াং কংগ্রেসে সরকারি কার্যবিবরণী প্রদান করেন।
কার্যবিবরণীতে বলা হয়েছে যে, গত এক বছরে, চীনের অর্থনীতি চাপ সহ্য করেও দৃঢ় স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। সামগ্রিকভাবে, অর্থনীতি সুষ্ঠু ও স্থিতিশীলভাবে পরিচালিত হয়েছে, জিডিপি ৫ শতাংশ বেড়ে ১৪০ দশমিক ১৯ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।
লিলি/ফয়সল/রুবি
Advertisement