ডিজিটাল চীন নির্মাণকাজ গভীরভাবে চালু করার ফলে দেশের ডিজিটাল অর্থনীতির মূল শিল্পের মূল্য সংযোজন জিডিপির সাড়ে ১২ শতাংশে দাঁড়াবে। আজ (বৃহস্পতিবার) চতুর্দশ এনপিসির চতুর্থ অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থাপন করা সরকারি কার্যবিবরণীতে এমনটা বলা হয়েছে।
চীনের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার খসড়ায় উচ্চমানের বিজ্ঞান প্রযুক্তির স্বাধীন ও স্বতন্ত্র, উদীয়মান উদ্ভাবন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রযুক্তির অগ্রগতি জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।
সুবর্ণা/ফয়সল/রুবি