চীনের বসন্ত উৎসব গালা: দর্শকসংখ্যায় রেকর্ড, বিশ্বজুড়ে ব্যাপক সাড়া

চীনের বসন্ত উৎসব গালা: দর্শকসংখ্যায় রেকর্ড, বিশ্বজুড়ে ব্যাপক সাড়া
ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ২০২৬ সালের বসন্ত উৎসব গালা চীনা নববর্ষ উপলক্ষে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত সম্প্রচারিত হয়। দেশ-বিদেশের দর্শকদের জন্য এটি ছিল আনন্দময় সাংস্কৃতিক আয়োজন, যা এবার দর্শকসংখ্যায় নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চীনে গালাটির মোট ভিউ দাঁড়ায় ২৩০ কোটি ৬৩ লাখে, যা গত বছরের তুলনায় ৩৭ দশমিক ৩ শতাংশ বেশি। টেলিভিশনে সরাসরি সম্প্রচার জাতীয় বাজারের প্রায় ৭৯.২৯ শতাংশ দর্শক দখল করে, যা ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। অনুষ্ঠান চলার সময় অনলাইনে একসঙ্গে গড়ে এ অনুষ্ঠান দেখেছে ৩২ কোটি ৫০ লাখ মানুষ। সর্বোচ্চ সময়ে (পিক আওয়ার) তা ৪০ কোটি ছাড়িয়ে যায়। নতুন মিডিয়া প্ল্যাটফর্মেও দর্শক বেড়েছে ব্যাপকভাবে। অন-ডিমান্ড ভিউ হয়েছে ১৬২ কোটি ৭ লাখ, যা আগের বছরের তুলনায় ৪৯ শতাংশ বেশি। সিএমজি’র নিজস্ব অ্যাপে দেখা হয়েছে ৭৭ কোটি বার। লাইভ সম্প্রচারের রিপ্লে হয়েছে ৬০ কোটি ৫ লাখ বার। বিশেষ সুবিধাসম্পন্ন সংস্করণও ২ কোটি ৮৩ লাখের বেশি মানুষকে মুগ্ধ করেছে। এ সংখ্যাও আগেরবারের চেয়ে ১৪৪ শতাংশ বেশি। অনলাইনে গালাকে ঘিরে ব্যাপক আলোচনা হয়েছে। প্রায় ২ হাজার বিষয় ট্রেন্ডিংয়ে আসে। মঙ্গলবার দুপুর পর্যন্ত গালা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের মোট পড়া হয়েছে ২৭১ কোটি ২০ লাখ বার। দর্শকদের মধ্যে তরুণদের অংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১.৮২ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাকৃতি রোবট নিয়ে অনুষ্ঠানগুলো বিশেষভাবে আলোচনায় ছিল। এদিকে, সিএমজি বিশ্বের ৮৫টি ভাষার প্ল্যাটফর্মে গালার খবর প্রচার করেছে। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন)-এর প্রতিবেদনে বিশ্বজুড়ে ২৩০ কোটি ৯০ লাখ মানুষের কাছে পৌঁছেছে এবং ভিডিও দেখা হয়েছে ৮৪ কোটি ৩০ লাখ বার। বিশ্বের প্রায় ৪ হাজার গণমাধ্যম একযোগে অনুষ্ঠানটি প্রচার করেছে। এছাড়া ৯৮টি দেশের ১৪০টি শহরের ৪,০৬২টি বড় স্ক্রিনে গালাটি সরাসরি দেখানো হয়েছে। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.