এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শিল্প-অর্থনীতি ২০২৬ সাল শক্তিশালীভাবে শুরু করেছে। প্রথম ত্রৈমাসিকে নতুন শিল্প ও নতুন প্রযুক্তি আরও গতি লাভ করেছে এবং কর্পোরেট মুনাফা উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধার হয়েছে, যা সারা বছর ধরে উচ্চমানের উন্নয়নের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপন করেছে। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) প্রকাশিত সাম্প্রতিক তথ্যে এমনটাই উঠে এসেছে।
শিল্প-অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, সরঞ্জাম উৎপাদন শিল্পে, নির্ধারিত আকারের উপরের উদ্যোগগুলো থেকে মূল্য সংযোজিত উৎপাদন বার্ষিক ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা নির্ধারিত আকারের উপরের সমস্ত শিল্প উদ্যোগের ৩০ শতাংশেরও বেশি।
বিশেষ করে, ইলেকট্রনিক্স শিল্পে দ্রুত প্রবৃদ্ধি ঘটেছে, যার হার ১৩ দশমিক ৬ শতাংশ, যা এটিকে শিল্প-প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করেছে।
এনডিআরসি জানিয়েছে, উচ্চ-প্রযুক্তি উৎপাদনে মূল্য সংযোজিত উৎপাদন বার্ষিক ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের পর থেকে দ্রুততম প্রবৃদ্ধি।
দেশের ’এআই+’ উদ্যোগের হাত ধরে মেমোরি চিপের উৎপাদন ৪৩ দশমিক ৫ শতাংশ এবং শিল্প রোবটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে ৩৩ দশমিক ২ শতাংশ, কারণ এমবডিড ইন্টেলিজেন্স এবং মানব-রোবট সহযোগিতার মতো নতুন অ্যাপ্লিকেশনগুলো ক্রমাগত নতুন প্রবৃদ্ধির সম্ভাবনা উন্মোচন করছে।
চীনের তথ্য-শিল্প উন্নয়ন কেন্দ্রের অর্থনৈতিক কার্যক্রমের প্রধান গবেষক ছিয়াও পাওহুয়া বলেন, “এ বছর চীন স্থানীয় পরিস্থিতির আলোকে নতুন উন্নতমানের উৎপাদন শক্তি গড়ে তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উৎপাদনের একীকরণকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং শিল্প অর্থনীতিতে নতুন অর্থনৈতিক চালিকাশক্তির ভূমিকা ক্রমশ সুস্পষ্ট হয়ে উঠেছে। একই সাথে, স্থানীয় কর্তৃপক্ষ বিদ্যমান ও নতুন নীতিমালার সমন্বিত প্রভাবকে কাজে লাগানোর ওপর মনোযোগ দিয়েছে, যার ফলে প্রথম ত্রৈমাসিকে শিল্প বিনিয়োগ গত বছরের তুলনায় বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ।
গত দুই মাসে কর্পোরেট মুনাফা ঘুরে দাঁড়াচ্ছে জানিয়ে ছিয়াও আরও বলেন, এটি ভবিষ্যৎ প্রবৃদ্ধির বিষয়ে দৃঢ় আস্থারও ইঙ্গিত দেয়। ২০২৬ সালের প্রথম দুই মাসে চীনের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।
হাশিম/লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি।