ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দ্রুত এগোচ্ছে এআই। আর উন্নয়নের সেই পথ ধরে এবার নতুন সুযোগের পথে পা বাড়াচ্ছে প্রতিবন্ধীরাও। কানসু প্রদেশের রাজধানী লানচৌয়ের সিনলিয়ানসিন সোশ্যাল ওয়ার্ক সার্ভিসেস সেন্টারের একটি অফিসে কাজ করা কর্মীদের বড় অংশই শারীরিক প্রতিবন্ধী। তাদের কাজ—ডেটা অ্যানোটেশন, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলকে শেখাতে প্রয়োজনীয় তথ্য ট্যাগ ও যাচাই করা।
ডেটা অ্যানোটেশন এআই শিল্পের একটি মৌলিক ধাপ। ছবি, অডিও, ভিডিও কিংবা লেখার অর্থ, উচ্চারণ, আবেগ ও প্রসঙ্গ চিহ্নিত করে এই কর্মীরা এআই মডেলের নির্ভুলতা বাড়াতে সহায়তা করেন। ২০২০ সালে চীনের সরকারি পেশা তালিকায় ‘ডেটা অ্যানোটেটর’ যুক্ত হয়। এ কাজে শারীরিক শ্রমের প্রয়োজন কম। দূর থেকেও রয়েছে কাজের সুযোগ।
বিশেষজ্ঞদের মতে, শারীরিক প্রতিবন্ধীরা বরং এ কাজে বাড়তি সুবিধা পায়। যেমন—শ্রবণ প্রতিবন্ধীদের দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা তুলনামূলক বেশি হওয়ায় তারা ইমেজ অ্যানোটেশনে দক্ষ, আবার চলাচলে সীমাবদ্ধ ব্যক্তিরা দীর্ঘ সময় কিবোর্ড-মাউস ব্যবহার করতে পারেন।
কানসু প্রাদেশিক প্রতিবন্ধী কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ওয়াং লিহং জানান, আগে অনেক প্রতিবন্ধী হস্তশিল্পের ওপর নির্ভর করতেন। সম্প্রতি ডেটা অ্যানোটেশন প্রশিক্ষণের মাধ্যমে ১৯ জন প্রশিক্ষণার্থী পেশাগত সনদ পেয়েছেন।
৩৩ বছর বয়সী ইয়াং চিওয়েনের শৈশবে দুর্ঘটনায় পা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন তিনি বেইজিংভিত্তিক একটি হাইটেক প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বললেন, ‘আমি এআই নিয়ে আগ্রহী ছিলাম। এই কাজ আমাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ দিয়েছে।’
এমনই আরেক কর্মী ২৮ বছর বয়সী সু চুনলিন। দীর্ঘদিন বেকার থাকার পর এআই–ভিত্তিক কাজে যুক্ত হয়ে এখন মাসে ৩ থেকে ৪ হাজার ইউয়ান আয় করছেন।
চীনের বিভিন্ন প্রদেশে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। তবে এআইয়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে ডেটা অ্যানোটেশনও বদলাচ্ছে। সহজ ও পুনরাবৃত্ত কাজের ৬০–৭০ শতাংশ এখন এআই নিজেই করতে পারে। ফলে মানুষের ভূমিকা বাড়ছে জটিল, নতুন ও বিশেষায়িত কাজে।
বিশেষজ্ঞরা বলছেন, এই খাত ধীরে ধীরে শ্রমনির্ভরতা থেকে প্রযুক্তিনির্ভরতায় যাচ্ছে। তাই নির্ভুলতা, বিশ্লেষণ ক্ষমতা ও শেখার আগ্রহ—এসবই এখন গুরুত্বপূর্ণ।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া
চীনে প্রতিবন্ধীদের জন্য সুযোগের দুয়ার খুলছে এআই
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.