চীনে বিনিয়োগ বাড়াচ্ছে বিদেশি কোম্পানি

চীনে বিনিয়োগ বাড়াচ্ছে বিদেশি কোম্পানি
ফেব্রুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের শুরুতে চীনের বাজারে বিদেশি অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলো তাদের মূলধন বাড়িয়েছে। সেইসঙ্গে বেড়েছে কোম্পানিগুলোর সক্ষমতা ও প্রযুক্তিগত উন্নয়নের গতি। চিয়াংসু প্রদেশের থাইছাং শহরের এক জার্মান নির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি নতুন এশিয়া-প্যাসিফিক সদর দপ্তর উদ্বোধন করেছে। ৫০ কোটি ইউয়ান বিনিয়োগে গড়ে ওঠা এ প্রকল্পে কোম্পানির মূল কারখানার আয়তন প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ইয়াং সিনহুয়া জানান, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে সরঞ্জাম উন্নয়নে আরও ২০ কোটি ইউয়ান বিনিয়োগ করা হবে, যাতে চীনসহ সমগ্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রাহকদের চাহিদা পূরণ করা যায়। সাম্প্রতিক জরিপগুলোতেও চীনা বাজারে বিদেশি বিনিয়োগকারীদের দৃঢ় আস্থার ইঙ্গিত পাওয়া গেছে। চীনের জার্মান চেম্বার অব কমার্সের জরিপে দেখা গেছে, চীনে ৯৩ শতাংশ জার্মান কোম্পানি বাজারে থাকার পরিকল্পনা করছে এবং অর্ধেকের বেশি বিনিয়োগ বাড়াতে আগ্রহী। আমেরিকান চেম্বার অব কমার্স ইন চায়নার সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ মার্কিন কোম্পানি চীনকে তাদের শীর্ষ তিন বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যের একটি হিসেবে বিবেচনা করছে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.