চীনে সরঞ্জাম আপগ্রেডে অতি-দীর্ঘ বিশেষ বন্ড ইস্যু

চীনে সরঞ্জাম আপগ্রেডে অতি-দীর্ঘ বিশেষ বন্ড ইস্যু
জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: সরঞ্জাম আধুনিকায়ন ও শিল্প খাতের উন্নয়ন জোরদার করতে অতি-দীর্ঘ মেয়াদি বিশেষ ট্রেজারি বন্ডের প্রথম ব্যাচ ইস্যু করেছে চীন। দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) বৃহস্পতিবার চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)-কে এ তথ্য জানায়। এনডিআরসি জানায়, প্রথম ধাপে মোট ৯৩ দশমিক ৬ বিলিয়ন ইউয়ানের বিশেষ বন্ড জারি করা হয়েছে। কমিশনের তথ্যমতে, ২০২৬ সালের এই প্রথম ব্যাচের বন্ডের মাধ্যমে মোট বিনিয়োগ ৪৬০ বিলিয়ন ইউয়ানেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। এই অর্থ শিল্প, জ্বালানি ও বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শস্য ও তেল প্রক্রিয়াকরণ, শুল্ক পরিদর্শন, জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, পরিবেশ সুরক্ষাসহ আরও কিছু খাতের প্রায় সাড়ে চার হাজার প্রকল্পে ব্যবহৃত হবে। এ ছাড়া নতুন শক্তিচালিত সিটি বাসের সংখ্যা বাড়াতে এবং কৃষিযন্ত্র আধুনিকায়নে স্থানীয় সরকারের তহবিলে বরাদ্দ দেওয়া হবে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.