চীন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত

চীন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
ডিসেম্বর ১৫: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের আমন্ত্রণে চীন ও সৌদি আরবের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে, চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) সৌদি আরব সফর শুরু করেছেন। সফরের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রীদ্বয় একটি বৈঠক করেন। বৈঠকে দুই নেতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করেন এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, এই সফর চীন ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে উভয় দেশের মধ্যে অভিন্ন আদর্শ কাজ করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে, যা উভয় দেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে যৌথভাবে উপকৃত করছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল চীন-সৌদি আরব উচ্চ-স্তরের যৌথ কমিটির রাজনৈতিক উপ-কমিটির পঞ্চম বৈঠকে সভাপতিত্ব করেন। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ জোর দিয়ে বলেছে যে, তারা তাদের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে একে অপরকে সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি, দুই দেশের নেতাদের গৃহীত একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করবে এবং নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দুই বন্ধুপ্রতিম দেশকে সমর্থন করবে। সৌদি পক্ষ 'এক-চীন নীতি'র প্রতি তাদের আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। তারা জোর দিয়ে বলেছে যে, গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। চীন সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও সম্প্রসারণকে সমর্থন করে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনে সৌদি আরবের নেতৃত্বদানকারী ভূমিকা ও প্রচেষ্টার প্রশংসা করে। উভয় পক্ষ অভিন্ন উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোতেও মতবিনিময় করেছে। (রুবি/তৌহিদ/লাবণ্য) 中华人民共和国和沙特阿拉伯王国外交部长会谈  为加强中国同沙特关系,应沙特阿拉伯王国外交大臣费萨尔邀请,中共中央政治局委员、中华人民共和国外交部长王毅于2025年12月14日访问沙特。   两国外长举行会谈,回顾了两国间友好的全面战略伙伴关系,对两国经济、贸易、投资、能源等领域合作达到高水平表示赞赏。指出此访适逢中沙建交35周年,建交以来两国理念契合,两国关系取得长足发展,共同造福友好的两国人民。   王毅外长和费萨尔外交大臣主持召开中沙高级别联合委员会政治分委会第五次会议,就加强两国各领域合作进行探讨。双方强调将继续在涉及彼此核心利益问题上相互支持,落实两国领导人提出的一系列重大倡议,支持友好两国实现安全、稳定、发展、繁荣。   沙方重申坚持一个中国政策的立场,强调中华人民共和国政府是代表全中国的唯一合法政府,台湾是中国领土不可分割的一部分。   中方支持沙特与伊朗发展和增进关系,赞赏沙方为实现地区和国际安全稳定发挥的引领作用和作出的努力。     双方还就共同关心的地区和国际问题交换意见。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.