চীন প্রতিবেশী অঞ্চলে ‘প্রভাব বিস্তারের ক্ষেত্র’ খোঁজে না: মুখপাত্র

চীন প্রতিবেশী অঞ্চলে ‘প্রভাব বিস্তারের ক্ষেত্র’ খোঁজে না: মুখপাত্র
জানুয়ারি ২২: চীন তার প্রতিবেশী অঞ্চলে ‘প্রভাব বিস্তারের ক্ষেত্র’ খোঁজে না, বরং ‘অভিন্ন ভবিষ্যতের সমাজ’ গড়ে তুলতে চায়। গতকাল বুধবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এ কথা বলেন। কুও চিয়া খুন বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে এশিয়া সর্বজনীনভাবে উন্নয়ন ও সমৃদ্ধির একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে স্বীকৃত হয়েছে। এই অনুকূল পরিস্থিতি অনেক কষ্টে অর্জিত হয়েছে এবং তা রক্ষা করা উচিত। চীন ধারাবাহিকভাবে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো মেনে চলা, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে দেশগুলোর মধ্যকার মতপার্থক্য ও বিরোধগুলো সঠিকভাবে সমাধান করার পক্ষে কথা বলে আসছে। চীন তার প্রতিবেশীদের সঙ্গে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতায় জড়িত নয়, বরং প্রতিবেশিসুলভ সম্পর্ক ও বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। চীন প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত গ্রহণে জড়িত থাকে না, বরং সমস্যাগুলো নিয়ে একসঙ্গে আলোচনা ও সমাধানে বিশ্বাসী। তিনি আরও বলেন, চীন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দৃঢ় রক্ষক। চীন একটি সাধারণ, ব্যাপক, সহযোগিতামূলক এবং টেকসই নিরাপত্তা ধারণা প্রস্তাব করেছে এবং তা অনুশীলন করে আসছে। চীন বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়নকে উৎসাহিত করেছে, সর্বজনীন ও সাধারণ নিরাপত্তা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ এবং হটস্পট সমস্যা সমাধানে নিজস্ব পদ্ধতি সক্রিয়ভাবে অনুশীলন করেছে। চীন প্রাসঙ্গিক দেশগুলোর সঙ্গে কাজ করবে, যাতে ‘অভিন্ন নিরাপত্তা’র ওপর ভিত্তি করে একটি এশীয় নিরাপত্তা মডেল তৈরি করা যায়, মতভেদ জিইয়ে রেখে সাধারণ ভিত্তি খুঁজে বের করা যায়, সংলাপ ও পরামর্শ করা যায় এবং যৌথভাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা যায়। (রুবি/তৌহিদ/সুবর্ণা) 外交部:中国不在周边搞“势力范围”,而是构建命运共同体 1月21日,外交部发言人郭嘉昆主持例行记者会。有记者就亚洲安全相关问题提问。 对此,郭嘉昆表示,在变乱交织的世界当中,亚洲是举世公认的全球发展繁荣高地,这一良好局面来之不易,值得倍加珍惜。中国一贯主张应该遵循《联合国宪章》宗旨和原则,尊重国家的主权和领土完整,通过对话谈判妥善解决国家间的矛盾分歧。我们不在周边搞地缘争夺,而是致力于睦邻友好,不在周边搞“势力范围”,而是构建命运共同体,不在周边搞“一言堂”,而是大家的事情一起商量着办。 郭嘉昆指出,中国是国际和平与安全的坚定维护者。我们提出并践行共同、综合、合作、可持续的安全观,推动落实全球安全倡议,致力于实现普遍安全、共同安全,积极践行中国特色热点问题解决之道。我们将同有关国家一道,推动构建安危与共、求同存异、对话协商的亚洲安全模式,共同守护国际和平与安宁。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.