আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যবিবরণী পেশ করেন। এতে পুনরায় বলা হয় যে, চীন স্বাধীন ও শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি মেনে চলে, শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল থাকে, বিশ্বব্যাপী অংশীদারিত্বের নেটওয়ার্ক প্রসারিত করে, আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির দৃঢ়ভাবে বিরোধিতা করে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করে।
কার্যবিবরণীতে জোর দিয়ে বলা হয়, চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে সমান ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে সমর্থন করে। চীন বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ, বিশ্ব সভ্যতা উদ্যোগ এবং বিশ্ব শাসন উদ্যোগের বাস্তবায়ন বেগবান করবে। চীন সক্রিয়ভাবে বিশ্ব শাসন ব্যবস্থার সংস্কার ও নির্মাণে অংশ নেবে, আন্তর্জাতিক শৃঙ্খলাকে আরও ন্যায়সঙ্গত ও যৌক্তিক দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন করবে এবং যৌথভাবে বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়নের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে।
শুয়েই/তৌহিদ/জিনিয়া