জার্মান চ্যান্সেলর ফ্রিডরিচ মেথ্স, গতকাল (বুধবার) রাতে বেইজিংয়ে বলেন, চীন সফরের প্রথম দিনে অর্জিত ফলাফল তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য চীন ও জার্মানি একটি মসৃণ পথ খুঁজে পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
চ্যান্সেলর আরও বলেন, চীন ও জার্মানির মধ্যে বাণিজ্যিক যোগাযোগ শুধু দুই দেশের সমৃদ্ধির জন্য নয়, বরং বিশ্বের জন্য সুবিধাজনক। চীন ও জার্মানি ঘনিষ্ঠভাবে পরস্পরের সাথে যুক্ত। দুই পক্ষ ঝুঁকি এড়িয়ে চলা এবং নিজ নিজ স্বার্থ নিশ্চিত করার ভিত্তিতে, নিজেদের অংশীদারিত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: সিএমজি