প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে চীন সফরে আসছেন সংযুক্ত আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে জানা গেছে, ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন যুবরাজ শেখ খালেদ। সফরকালে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক ও বিশ্বের চলমান বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সূত্র: সিএমজি বাংলা