জাম্বিয়া সফরে লুসাকায় পৌঁছেছেন লি ছিয়াং

জাম্বিয়া সফরে লুসাকায় পৌঁছেছেন লি ছিয়াং
জাম্বিয়া সরকারের আমন্ত্রণে দেশটির সময় গতকাল (বুধবার) রাতে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বিশেষ বিমানযোগে রাজধানী লুসাকায় পৌঁছেছেন এবং আনুষ্ঠানিক সফর শুরু করেছেন। জাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট নালুমাঙ্গো ও জাম্বিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হান চিং বিমানবন্দরে প্রধানমন্ত্রী লি ছিয়াংকে স্বাগত জানান। জনাব লি ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট হিচিলেমার কৌশলগত নির্দেশনায় চীন ও জাম্বিয়ার রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশ উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও সহযোগিতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। চীন জাম্বিয়ার সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখতে, পারস্পরিক সহযোগিতা গভীর করতে, দুই দেশের জনগণের মধ্যে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়াতে এবং আধুনিকায়নের পথে একসাথে এগিয়ে যেতে ইচ্ছুক। লি ছিয়াং মস্কোয় শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধান (প্রধানমন্ত্রী) পরিষদের ২৪তম বৈঠকে অংশগ্রহণ শেষে লুসাকায় পৌঁছান। মস্কো ত্যাগের সময় রুশ সরকারের প্রতিনিধিরা এবং মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছাং হান হুই বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.