চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং জার্মানির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগ অব্যাহত রাখার এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। বুধবার বেইজিংয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেরৎস-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন। হ্য লি ফেং উল্লেখ করেন যে, চীন ও জার্মানি একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার এবং তাদের মধ্যে সহযোগিতার ভিত্তি যেমন মজবুত, তেমনি এর ভবিষ্যৎ সম্ভাবনাও অত্যন্ত উজ্জ্বল।
তিনি আরও জানান, চীন বর্তমানে তার অর্থনীতিকে আরও উন্মুক্ত করছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করবে। বৈঠকে উপস্থিত জার্মান প্রতিনিধিরা চীনের অর্থনৈতিক উন্নয়নের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং আধুনিকীকরণের এই অগ্রযাত্রায় অংশ নিতে চীনে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ দেখান।
সূত্র: সিএমজি