মার্ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সম্ভাব্য চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হবে চীন।
বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
চীন-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের যোগাযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
লিন চিয়ান বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কূটনীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি অপরিহার্য ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করে।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া