মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: পুরোনো পণ্য বদলে নতুন পণ্য কেনার সরকারি ট্রেড-ইন কর্মসূচি চালুর ফলে ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত চীনে ৩২৩ বিলিয়ন ইউয়ানের বেশি ভোক্তা পণ্য বিক্রি হয়েছে। এমন তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৪ কোটি ৭৬ লাখ পণ্য বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ১৫ শতাংশ বেশি।
এর মধ্যে পুরোনো গাড়ি বদলে নতুন গাড়ি কেনার কর্মসূচি সবচেয়ে বেশি সাড়া পেয়েছে। এ খাতে প্রায় ১০ লাখের বেশি ভর্তুকি আবেদন জমা পড়েছে এবং এতে ১৬৪ বিলিয়ন ইউয়ানের বেশি মূল্যের নতুন গাড়ি বিক্রি হয়েছে।
এছাড়া গৃহস্থালি বৈদ্যুতিক যন্ত্রপাতি বদল কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৭১ লাখ ইউনিট পণ্য বিক্রি হয়েছে, যার মূল্য প্রায় ৬৯ বিলিয়ন ইউয়ান।
অন্যদিকে ডিজিটাল ও স্মার্ট পণ্য যেমন মোবাইল, কম্পিউটার ও অন্যান্য ডিভাইস মিলিয়ে প্রায় ২ কোটি ৯৪ লাখ ইউনিট বিক্রি হয়েছে। এতে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮৯ বিলিয়ন ইউয়ান।
নাহার/জেনিফার
তথ্য ও ছবি-সিনহুয়া