Tuesday, April 14, 2026
Live

ঠান্ডা সহনশীল ও অধিক পুষ্টির ভুট্টা উৎপাদনের কৌশল আবিষ্কার চীনে

ঠান্ডা সহনশীল ও অধিক পুষ্টির ভুট্টা উৎপাদনের কৌশল আবিষ্কার চীনে

চীনা বিজ্ঞানীরা ভুট্টা গাছে এমন একটি নতুন আণবিক প্রক্রিয়া আবিষ্কার করেছেন, যা একই সঙ্গে ঠান্ডা সহনশীলতা এবং ভুট্টার ভেতর ফসফেট ব্যবহারের দক্ষতা বাড়াতে পারে। শীতল পরিবেশে ফলন কমে যাওয়ার সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। উষ্ণমণ্ডলীয় ফসল হওয়ায় ভুট্টা কম তাপমাত্রায় বেশ সংবেদনশীল। ঠান্ডায় গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং মাটি থেকে ফসফেট গ্রহণও কমে যায়।

চায়না এগ্রিকালচালার ইউনিভার্সিটির স্টেট কি ল্যাবরেটরি অব প্ল্যান্ট এনভায়রনমেন্টাল রেসিলিয়েন্স–এর গবেষক দল সম্প্রতি এমন একটি গুরুত্বপূর্ণ আণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শনাক্ত করেছে, যা ভুট্টার স্ট্রেস মোকাবিলা ও পুষ্টি ব্যবহারের মধ্যে সমন্বয় ঘটায়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী নেচার–এ। গবেষকরা এনএলএ নামের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন শনাক্ত করেছেন।

এটি গাছের ঠান্ডা প্রতিক্রিয়া ও ফসফেট গ্রহণ নিয়ন্ত্রণের কেন্দ্রীয় ‘মলিকিউলার হাব’ হিসেবে কাজ করে। চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াং শুহুয়া জানান, স্বাভাবিক অবস্থায় এই প্রক্রিয়া অনেকটা দোলনার মতো কাজ করে। অর্থাৎ এনএলএ প্রোটিন গাছের ঠান্ডা সহনশীলতা বাড়ালেও শিকড়ের ফসফেট শোষণের ক্ষমতা কমিয়ে দেয়। এই দ্বন্দ্ব ভাঙতে গবেষক দল কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তায় প্রোটিন নকশা এবং জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে এনএলএ’র একটি নতুন রূপ তৈরি করেছেন। এর মাধ্যমে তারা এমন একটি নতুন ভুট্টা জার্মপ্লাজম তৈরি করেছেন, যা একই সঙ্গে ঠান্ডা সহনশীল এবং ফসফেট ব্যবহারে দক্ষ।

নেচারে প্রকাশিত মন্তব্যে বলা হয়েছে, এই পদ্ধতি ভবিষ্যতে নাইট্রোজেনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মাটির পুষ্টি উপাদান দক্ষতার সঙ্গে ব্যবহারের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান জটিল পরিবেশে টিকে থাকতে সক্ষম নতুন ফসলের জাত উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.