চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পবিওসি) ফরোয়ার্ড বৈদেশিক মুদ্রা (এফএক্স) লেনদেনের জন্য ঝুঁকি-রিজার্ভ অনুপাত ২০ শতাংশ থেকে কমিয়ে শূন্যে নামানোর ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্ত ২ মার্চ থেকে কার্যকর হবে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে পিবিওসি জানায়, বৈদেশিক মুদ্রা বাজারের উন্নয়নকে শক্তিশালী করা এবং বিনিময় হার–সংক্রান্ত ঝুঁকি ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগকে সহায়তা করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য। ফরোয়ার্ড ট্রেডিংয়ের ক্ষেত্রে পূর্বে আরোপিত ২০ শতাংশ ঝুঁকি রিজার্ভের বাধ্যবাধকতা প্রত্যাহারের ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্য চাপ কমবে এবং প্রতিষ্ঠানগুলো আরও দক্ষতার সঙ্গে মুদ্রা ঝুঁকি হেজিং কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএমজি