ডিজিটাল অর্থনীতির উন্নয়নে নতুন উদ্যোগ নেবে চীন

ডিজিটাল অর্থনীতির উন্নয়নে নতুন উদ্যোগ নেবে চীন

ডিজিটাল অর্থনীতির উন্নয়নকে আরও এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে চীন। ২০২১-২০২৫ চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে এ খাতে অবদান উল্লেখ্যযোগ্যভাবে বেড়েছে। চীনের জাতীয় তথ্য প্রশাসনের পরিচালক লিউ লিহোং মঙ্গলবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, ২০২০ সালে এ খাতে দেশের জিডিপিতে অবদান ছিল ৭ দশমিক ৮ শতাংশ; সেখানে ২০২৫ এ দাঁড়িয়েছে ১০ দশমিক ৫ শতাংশেরও বেশি। এ সময়ে গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৮ শতাংশ, যা সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধির তুলনায় বেশি।

লিউ আরও জানান, সরকার পর্যায়ে ডিজিটাল শিল্প ক্লাস্টার গড়ে তুলছে চীন। তথ্যভিত্তিক সংযোগ ব্যবস্থার মাধ্যমে উদ্ভাবন, শিল্প, বিনিয়োগ ও মানবসম্পদ খাতের সমন্বয় বাড়ানো হবে। বিশেষ করে তিন ধরনের ডিজিটাল শিল্প ক্লাস্টার উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে- উদ্ভাবননির্ভর, আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ এবং স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন।

এ ছাড়া ডিজিটাল অর্থনীতিতে উদ্ভাবনী প্রতিষ্ঠান গড়ে তুলতেও জোর দিচ্ছে চীন। এ লক্ষ্যে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় সম্ভাবনাময় ও উদ্ভাবনী সক্ষমতাসম্পন্ন কিছু প্রতিষ্ঠান বাছাই করা হবে।

এদিকে, শহরজুড়ে ডিজিটাল রূপান্তর এগিয়ে নিতে চায় চীন। উৎপাদন খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে গুণগত মান ও দক্ষতা বাড়ানো হবে। লজিস্টিকস, অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং প্রবীণ সেবার মতো খাতে উচ্চমূল্যের ডিজিটাল প্রয়োগ দ্রুত বিস্তারের পরিকল্পনাও রয়েছে সরকারের।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.