মার্চ ২৫, সিএমজি বাংলা ডেস্ক: পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হয়নি। ইরানি গণমাধ্যমের বরাতে সিজিটিএন আজ বুধবার এ খবর দিয়েছে।
ইরানি রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন গণমাধ্যমে তারাও আলোচনার কথা শুনেছেন। তবে, প্রকৃতপক্ষে দু’দেশের মধ্যে কোনো আলোচনা হয়নি। তেহরান ও ওয়াশিংটন রাজি হলে পাকিস্তান আলোচনার আয়োজন করতে প্রস্তুত বলেও জানান রেজা আমিরি।
সূত্র: সিএমজি