ডুসেলডর্ফ 'বসন্তে চীন' শীর্ষক গ্লোবাল ডায়ালগ অনুষ্ঠিত

ডুসেলডর্ফ 'বসন্তে চীন' শীর্ষক গ্লোবাল ডায়ালগ অনুষ্ঠিত

নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার রাজধানী ডুসেলডর্ফে, চায়না মিডিয়া গ্রুপ এবং ডুসেলডর্ফে অবস্থিত চীনের কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে ‘বসন্তে চীন: চীনের উন্নয়ন, বৈশ্বিক সুযোগ’শীর্ষক বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং একটি ভিডিও ভাষণ দেন। ডুসেলডর্ফে চীনের কনসাল জেনারেল ইউ ইয়োংসহ বেশ কয়েকজন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানটিতে জার্মানির রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ ও গণমাধ্যম মহল থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শেন হাই সিয়োং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এই বছরের দুই অধিবেশনে জোর দিয়ে বলেছেন যে, চীনের উচিত- উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণ প্রসারিত করা, বিশ্বব্যাপী বাজার ব্যাপকভাবে অন্বেষণ করা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক চক্রের সাথে আরও ভালোভাবে সংযুক্ত হওয়া। এটি চীনের উন্মুক্তকরণের দরজা কেবল আরও প্রশস্তই হওয়ার চীনের এই দৃঢ় সংকল্পকে আবার প্রমাণ করে। এ বছরের অধিবেশনে পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখাসহ গুরুত্বপূর্ণ নথি গৃহীত হয়েছে, আগামী পাঁচ বছরের জন্য ৬টি ক্ষেত্রে ২০টি প্রধান সূচক ও ১০৯টি প্রধান প্রকল্প স্পষ্ট করা হয়েছে এবং ২০২৬ সালে জিডিপি’র ৪.৫% থেকে ৫% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চীনের উচ্চ-মানের উন্নয়নের এই রূপরেখা বিশ্বকে অনেকগুলো নতুন সুযোগ দিয়েছে। বিশ্বের বৃহত্তম, সর্বাধিক বৈচিত্র্যময় এবং সবচেয়ে ব্যাপক আন্তর্জাতিক মিডিয়া সংস্থা হিসেবে, চায়না মিডিয়া গ্রুপ তার বিশ্বমানের সমন্বিত সহযোগিতার সুবিধা, প্রযুক্তিগত উদ্ভাবনী সুবিধা এবং মিডিয়া সম্পদের সুবিধাকে কাজে লাগিয়ে চীনের আধুনিকীকরণের সাফল্য থেকে বিশ্বকে আরও ভালোভাবে উপকৃত করতে, চীনের উচ্চ-মানের উন্নয়নের নতুন সুযোগগুলো বিশ্বের বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং মানবকল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।

লিলি/তৌহিদ/রুবি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.