পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের খুনশান শহরের একদল তরুণ ড্রোন অপারেটর চীনে ও চীনের বাইরে দ্রুত বিকাশমান কম উচ্চতার অর্থনীতির ভবিষ্যৎকে বরণ করে নিচ্ছেন। মানবহীন বিমান শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে ড্রোন পাইলটিং তরুণ পেশাজীবীদের জন্য গবেষণা, উন্নয়ন ও পরীক্ষামূলক উড্ডয়নে অংশ নেওয়ার এক নতুন সম্ভাবনাময় পেশা হিসেবে আত্মপ্রকাশ করেছে। খুনশানের দলটির সদস্যদের বেশিরভাগেরই জন্ম ২০০০ সালের পরে।
তারা প্রতিদিন পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেন এবং বিভিন্ন পরিস্থিতিতে ড্রোনের কার্যক্ষমতা যাচাই করে তথ্য সংগ্রহ করেন। পারস্পরিক সমন্বয় ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে তারা প্রতিটি ফ্লাইট সফল করার চেষ্টা করেন।
খুনশানের বাইরে দলটি চেচিয়াং প্রদেশের থাইচৌতেও পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও দলটি সক্রিয়। উচ্চ তাপমাত্রার মতো মরুভূমি অঞ্চলের আবহাওয়াগত চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত-এ ড্রোন ফ্লাইট পরিচালনা করেছে। ৫ ফেব্রুয়ারি তারা চীনের প্রথম পাঁচ টনেরও বেশি ওজনের বৈদ্যুতিক ভার্টিকেল টেক-অফ ও ল্যান্ডিং বিমান পরিচালনা করে এবং এর প্রথম পাবলিক ফ্লাইট সফলভাবে সম্পন্ন করে।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি