চীনের মূল-ভূখণ্ডের কর্তৃপক্ষ তাইওয়ান প্রণালি জুড়ে আদান-প্রদান ও সহযোগিতা বাড়ানোর জন্য ১০টি নীতি ও পদক্ষেপের একটি প্যাকেজ পেশ করেছে।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির তাইওয়ান ওয়ার্ক অফিস রোববার এই প্যাকেজটি উন্মোচন করেছে, এর লক্ষ্য হলো প্রণালির উভয় পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং স্বদেশীদের মধ্যে আত্মীয়তা ও কল্যাণ বৃদ্ধি করা।
এই ঘোষণাটি এমন সময়ে এলো যখন চীনের কুওমিনতাং (কেএমটি) পার্টির চেয়ারপার্সন চেং লি-উনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত মূল-ভূখণ্ড সফর শেষ করছে।
এক বিবৃতিতে সিপিসি কেন্দ্রীয় কমিটিরি তাইওয়ান অফিস জানিয়েছে, সিপিসি এবং কেএমটির মধ্যে একটি নিয়মিত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা খতিয়ে দেখার চেষ্টা করা হবে এবং তাইওয়ান প্রণালির উভয় পারের তরুণদের মধ্যে দ্বিমুখী আদান-প্রদানকে উৎসাহিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম স্থাপন করা হবে।
পরিস্থিতি অনুকূলে এলে, তাইওয়ানের নিকটবর্তী মূল ভূখণ্ডের প্রদেশ ফুচিয়ানের উপকূলীয় অঞ্চলগুলোকে খিনমেন ও মাতসুর সাথে পানি, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ ভাগাভাগি করতে উৎসাহিত করা হবে এবং এই দুই অঞ্চলের মধ্যে সংযোগকারী সমুদ্র-সেতু নির্মাণের কাজকে ত্বরান্বিত করা হবে।
মূল-ভূখণ্ড তাইওয়ান প্রণালিজুড়ে নিয়মিত সরাসরি ফ্লাইট সম্পূর্ণরূপে পুনরায় চালুর প্রক্রিয়াকে দ্রুততর করবে, যার মধ্যে মূল-ভূখণ্ডের শহর উরুমচি, সি’আন, হারবিন, খুনমিং এবং লানচৌ থেকেও ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে।
খিনমেনকে তার পার্শ্ববর্তী শহর ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে নির্মিত নতুন বিমানবন্দরটি ব্যবহারে সহায়তা করা হবে।
১৯৯২ সালের ঐকমত্য মেনে চলা এবং ‘তাইওয়ানের স্বাধীনতা’র বিরোধিতা করার অভিন্ন রাজনৈতিক ভিত্তির ওপর একটি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে, যাতে কোয়ারেন্টাইন মানদণ্ড পূরণকারী তাইওয়ানের কৃষি ও মৎস্যজাত পণ্যের মূল ভূখণ্ডে প্রবেশ সহজতর হয়।
হাশিম/লুৎফর
সূত্র: সিএমজি বাংলা