তাইওয়ান প্রণালিতে জেলেদের সুরক্ষায় চীনের সামুদ্রিক টহল: মুখপাত্র

তাইওয়ান প্রণালিতে জেলেদের সুরক্ষায় চীনের সামুদ্রিক টহল: মুখপাত্র

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মূল ভূখণ্ডের কোস্টগার্ড পরিচালিত সামুদ্রিক টহল কার্যক্রম তাইওয়ান প্রণালির উভয় পাশের জেলেদের কাছে জনপ্রিয়, কারণ এসব টহল তাদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করে। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন চীনের রাষ্ট্র পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফংলিয়ান।

সম্প্রতি তাইওয়ানের মহাসাগর বিষয়ক কর্তৃপক্ষ অভিযোগ করে যে, চীনের মূল ভূখণ্ডের সরকারি জাহাজগুলো তাইওয়ান দ্বীপ ও এর আশপাশের দ্বীপগুলোকে ‘নিয়মিত হয়রানি’ করছে।

এই অভিযোগ প্রত্যাখ্যান করে চু বলেন, এমন বক্তব্য বাস্তবতার সম্পূর্ণ বিপরীত এবং এটি বিদ্বেষমূলক অপবাদ ও প্রচারণা।

তিনি বলেন, ডিপিপি কর্তৃপক্ষ একগুঁয়েভাবে তাইওয়ানের তথাকথিত স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী অবস্থান ধরে রেখেছে এবং বিচ্ছিন্নতাবাদী উদ্দেশ্যে ইচ্ছাকৃত উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এতেই প্রণালিতে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে।

চু ফংলিয়ান আরও বলেন, তাইওয়ান চীনের একটি অংশ। সংশ্লিষ্ট সমুদ্রসীমায় মূল ভূখণ্ডের কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর টহল পরিচালনার উদ্দেশ্য হলো স্বাভাবিক নৌ চলাচল ও মাছ ধরার কার্যক্রম বজায় রাখা এবং প্রণালির উভয় পাশের জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.