এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘোষিত যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
মাও নিং বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতির বিষয়ে যে সমঝোতায় পৌঁছেছে, চীন সেটিকে ইতিবাচকভাবে দেখছে। একই সঙ্গে পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।
এর আগে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দেন, ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা সংঘাতপূর্ণ সব এলাকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
মাও নিং আরও বলেন, চীন সবসময় যুদ্ধ বন্ধ করে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি যোগ করেন, এই লক্ষ্য অর্জনে চীন নিজেও বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি