এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস উন্নত করতে একটি নতুন প্রকল্প চালু করেছে, যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ক্রমবর্ধমান চরম আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত মার্চ মাসে চালু হওয়া প্রকল্পটি চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং দেশটির আবহাওয়া প্রশাসনের ভূ-ব্যবস্থা মডেলিং ও পূর্বাভাস কেন্দ্র এর নেতৃত্ব দিচ্ছে।
প্রকল্পটি চীনের ‘মাচু’ নামে একটি ওপেন-সোর্স আগাম সতর্কীকরণ ব্যবস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা এরইমধ্যে পাকিস্তান ও ইথিওপিয়াসহ বিভিন্ন দেশে দুর্যোগ সতর্কতা দিচ্ছে।
চীনের তথ্য অনুযায়ী, বিআরআইভুক্ত দেশগুলোতে ১৯৮০ থেকে ২০২২ সাল পর্যন্ত আবহাওয়াজনিত দুর্যোগে গড়ে বছরে প্রায় ২১৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যা বৈশ্বিক ক্ষতির প্রায় ২৮ দশমিক ৪ শতাংশ।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: চায়না ডেইলি