আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন পিন হুয়া জানান, তাইওয়ান সমস্যা হচ্ছে চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু। গত ৪ ফেব্রুয়ারি, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় জোর দিয়ে বলেন, তাইওয়ান সমস্যা হচ্ছে চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাইওয়ান হচ্ছে চীনের ভূখণ্ড; জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা চীন অবশ্যই রক্ষা করবে।
চীন কখনোই তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না।তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রকে সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। এ প্রসঙ্গে চীনা মুখপাত্র জানান, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণে তাইওয়ান সমস্যার প্রতি চীনের অবস্থান ফুটে উঠেছে, যা তাইওয়ান বিষয়ক আমাদের কাজের জন্য মৌলিক দিকনির্দেশনা দিয়েছে। তিনি জানান, তাইওয়ান হচ্ছে চীনের ভূখণ্ড। তাইওয়ান সমস্যা হচ্ছে চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং এটি চীন-মার্কিন সম্পর্কের একটি“রেডলাইন”বা সীমারেখা, যা অতিক্রম করা যায় না।
(আকাশ/তৌহিদ/ফেইফেই)