দ্বিতীয় দফায় স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-২১ নভোচারীরা

দ্বিতীয় দফায় স্পেসওয়াক সম্পন্ন করলেন শেনচৌ-২১ নভোচারীরা

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে অবস্থানরত ‘শেনচৌ-২১’ মিশনের নভোচারীরা তাদের দ্বিতীয় দফার এক্সট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি সফলভাবে সম্পন্ন করেছেন। সোমবার চীনের মনুষ্যবাহী মহাকাশ এজেন্সি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

স্টেশনের তিন নভোচারী মহাকাশ স্টেশনের রোবোটিক বাহু এবং পৃথিবীতে অবস্থানরত নিয়ন্ত্রণ কক্ষের সহায়তায় প্রায় সাত ঘণ্টা ব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন। বেইজিং সময় সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে তারা নির্ধারিত কাজগুলো সফলভাবে শেষ করেন।

নভোচারী চাং লু এবং উ ফেই সরাসরি স্টেশনের বাইরে স্পেসওয়াকে অংশ নেন। এরপর তারা নিরাপদে ‘ওয়েনথিয়ান’ল্যাব মডিউলে ফিরে আসেন। চাং লু এ পর্যন্ত ছয়টি স্পেসওয়াক সম্পন্ন করেছেন। চীনের ইতিহাসে এটাই সর্বাধিক স্পেসওয়াক করা নভোচারীদের তালিকায় স্থান করে দিয়েছে।

এবারের অভিযানে নভোচারীদের প্রধান কাজ ছিল স্টেশনের নিরাপত্তায় একটি সুরক্ষা যন্ত্র স্থাপন করা। কক্ষপথে থাকা ক্ষুদ্র কণার আঘাত থেকে স্টেশনকে রক্ষা করতেই কাজ করবে ওই যন্ত্র। এখন তারা মাইক্রোগ্র্যাভিটি, মহাকাশ জীবনবিজ্ঞান এবং নতুন স্পেস প্রযুক্তির ওপর বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.