মার্চ ১৮, সিএমজি বাংলা: চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থায় নতুন রাষ্ট্রদূতদের নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
চেন শাওচুনকে ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সিয়াও চিয়ানকুও’র স্থলাভিষিক্ত হয়েছেন।
ওয়াং ছিংকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন-আসিয়ানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হোউ ইয়ানছির স্থলাভিষিক্ত হয়েছেন।
চাং মাওমিংকে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ছেন সংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।
মা সুলিয়াংকে লিবিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চু খেওয়েইকে বুরুন্ডির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি চাও চিয়াংপিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।
হাশিম/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া।