মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হাংচৌ শহরের লিন’আন জেলায় একটি বড় আল্ট্রা-হাই ভোল্টেজ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা শুধু বিদ্যুৎ সরবরাহ করবে না, উপরের জমিকে করে তুলবে কৃষিকাজের উপযোগী।
এটি কানসু-চেচিয়াং ইউএইচভি ট্রান্সমিশন লাইন প্রকল্পের অংশ, যার মাধ্যমে উত্তর-পশ্চিম চীনের বায়ু ও সৌরবিদ্যুৎ পূর্বাঞ্চলে সরবরাহ করা হবে। এখন এর গ্রাউন্ডিং ইলেকট্রোড নির্মাণের কাজ চলছে।
নির্মাণকাজে অস্থায়ীভাবে প্রায় ২৩ হেক্টর জমি ব্যবহৃত হচ্ছে। এখানে ৫ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। কাজ শেষ হলে জমিটি আবার কৃষিকাজের জন্য প্রস্তুত করা হবে। তখন মাটির নিচে থাকবে বিদ্যুৎ অবকাঠামো, উপরে হবে চাষাবাদ।
জমির উর্বরতা বজায় রাখতে নির্মাণের সময় ওপরের মাটি ও নিচের মাটি আলাদা করে সংরক্ষণ করা হচ্ছে, যাতে আবার আগের অবস্থা ফিরিয়ে আনা যায়।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন