মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তর জানিয়েছে, শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ বাস্তবায়িত হলে তাইওয়ান-এর জনগণের জন্য স্থিতিশীল ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে চীনের মূল ভূখণ্ড।
বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র ছেন বিনহুয়া। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে তাইওয়ানের তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি এবং জ্বালানি মজুদ ও সরবরাহ নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তারই প্রেক্ষিতে এই মন্তব্য করা হয়েছে।
ছেন বিনহুয়া আরও জানান, শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ তাইওয়ানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বড় সুযোগ তৈরি করবে এবং সেখানকার জনগণের জন্য বাস্তব সুফল বয়ে আনবে।
তিনি বলেন, পুনঃএকত্রীকরণের পর দুই পাড়ের সংযোগ পুরোপুরি বাস্তবায়িত হবে, যার ফলে তাইওয়ানের বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের ঘাটতি মোকাবিলা করা সম্ভব হবে।
পাশাপাশি, তাইওয়ানের জনগণকে আরও সাশ্রয়ী, পরিচ্ছন্ন ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া