মার্চ ১৬: চীনের জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান পেং ছিং হুয়া আজ (সোমবার) বেইজিংয়ে কানাডা-চীন সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে ছিলেন কমিটির সহসভাপতি সিনেটর ক্লেমেন্ট গিগনাক এবং প্রতিনিধি পরিষদের সদস্য জো রয়্যার।
সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে মতবিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করে।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)