মার্চ ১০, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের প্রথম দুই মাসে চীনের বৈদেশিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময় বৈদেশিক বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার চীনের জেনারেল এডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটির মোট পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৩ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১.১২ ট্রিলিয়ন মার্কিন ডলার)।
এর মধ্যে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬২ ট্রিলিয়ন ইউয়ান। অন্যদিকে আমদানি ১৭ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৩ দশমিক ১১ ট্রিলিয়ন ইউয়ানে।
নাহার/ জেনিফার
তথ্য ও ছবি-সিনহুয়া
প্রথম দুই মাসে চীনের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ১৮ দশমিক৩ শতাংশ
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.