মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সম্প্রতি এ সাক্ষাতে দুই পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নিয়ে গভীর মতবিনিময় করেন।
বৈঠকে উভয় পক্ষই দুই দেশের বিদ্যমান সুসম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- চীনা দূতাবাস