সৌদি যুবরাজের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ
এপ্রিল ২০: আজ (সোমবার) বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তাঁর সাথে ফোনে কথা বলেন।
ফোনালাপের সময় সি চিন পিং বলেন, চীন সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং সর্বদা পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সুবিধার নীতি মেনে চলে। এই বছর দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী। চীন এই সুযোগকে কাজে লাগিয়ে, চীন-সৌদি আরব সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত প্রসারিত করতে এবং চীন ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে ইচ্ছুক।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রসঙ্গে সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন অবিলম্বে একটি ব্যাপক যুদ্ধবিরতির পক্ষে এবং শত্রুতা বন্ধের পক্ষে। হরমুজ প্রণালী স্বাভাবিক নৌচলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত, যা আঞ্চলিক দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থে জরুরি। চীন আঞ্চলিক দেশগুলোকে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, উন্নয়ন, নিরাপত্তা ও সহযোগিতার একটি অভিন্ন আবাস গড়ে তুলতে এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রসারে সমর্থন করে।
জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি-চীন সম্পর্ক কৌশলগত এবং চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন তার দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার ক্ষতি করছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। সৌদি আরব আলোচনার মাধ্যমে সংঘাত ও মতপার্থক্য নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিস্থিতির অবনতি এড়াতে আশাবাদী।
তিনি আরও বলেন, সৌদি আরব যুদ্ধবিরতি বজায় রাখতে, পুনরায় যুদ্ধ শুরু হওয়া প্রতিরোধ করতে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা ও নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে, এবং যৌথভাবে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের উপায় খুঁজতে চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে ইচ্ছুক। (রুবি/আলিম/আকাশ)
习近平同沙特王储兼首相穆罕默德通电话
4月20日下午,国家主席习近平应约同沙特王储兼首相穆罕默德通电话。
习近平指出,中方高度重视发展对沙关系,始终坚持相互尊重、平等相待、互利共赢原则。今年是两国全面战略伙伴关系建立10周年,中方愿同沙方以此为契机,持续拓展中沙关系的广度和深度,为中国同阿拉伯国家关系发展发挥示范作用。
针对当前中东海湾地区局势,习近平强调,中方主张立即、全面停火止战,霍尔木兹海峡应该保持正常通行,这符合地区国家和国际社会共同利益。中方支持地区国家构建睦邻、发展、安全、合作的共同家园,促进地区长治久安。
穆罕默德表示,沙中关系是战略性的,发展对华关系对沙特至关重要。当前中东战事损害海湾国家安全,严重影响世界能源供应和经济运行。沙特致力于通过对话解决矛盾分歧,希望避免局势升级。沙特愿同中方加强沟通协调,维护停火局面,防止战火重燃,确保霍尔木兹海峡航行安全和自由,共同寻找实现地区长治久安的办法。