চীনের বসন্ত উৎসবের ছুটিতে বিশ্বজুড়ে চীনা ব্লকবাস্টার সিনেমার জয়জয়কার দেখা গেছে। ওশেনিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুক্তি পাওয়া এই সিনেমাগুলো বিদেশের দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে মার্শাল আর্ট ধর্মী সিনেমা ‘ব্লেডস অফ গার্র্য়ানস’ প্রদর্শনের আগে দর্শকরা নিজেরাই মার্শাল আর্ট পরিবেশন করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।
এই সিনেমাটিতে জেট লি এবং উ চিং-এর মতো কিংবদন্তি তারকারা একসাথে অভিনয় করেছেন, যা দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দিয়েছে। অন্যদিকে, সিডনিতে প্রখ্যাত নির্মাতা চ্যাং ইয়িমোউ পরিচালিত স্পাই থ্রিলার ‘স্কেয়ার আউট’ নিয়ে ছিল দর্শকদের টানটান উত্তেজনা। এছাড়া মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে জ্যাকি চেনের ‘পান্ডা প্ল্যান: দ্য ম্যাজিকেল ট্রাইব’, যা স্থানীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে। মূলত চীনা সংস্কৃতি ও আধুনিক নির্মাণশৈলীর মিশেলে তৈরি এই চলচ্চিত্রগুলো বিশ্বমঞ্চে চীনের সাংস্কৃতিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে।
সূত্র: সিএমজি