বসন্ত উৎসব গালায় মরিন খুরের সুরে শুরু ঘোড়ার বর্ষ

বসন্ত উৎসব গালায় মরিন খুরের সুরে শুরু ঘোড়ার বর্ষ
ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব গালায় মরিন খুরের সুরের মাধ্যমে প্রতীকীভাবে ঘোড়ার বর্ষের সূচনা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) তাদের ২০২৬ সালের বসন্ত উৎসব গালা সম্প্রচারের সময় এ উপলক্ষে একটি বিশেষ ভিডিও প্রকাশ করে। ‘স্ট্রিংস অব ইটারনিটি’ শিরোনামের এই পরিবেশনায় ‘ঘোড়ার মাথার বেহালা’ নামে পরিচিত মরিন খুরকে বিশেষভাবে তুলে ধরা হয়। বাদ্যযন্ত্রটির মাথায় ঘোড়ার আকৃতি খোদাই করা থাকে বলেই এর এমন নাম। এর সুরে বাতাসের শব্দ, ঘোড়ার খুরের আওয়াজ এবং তৃণভূমির অনুরণন ফুটে ওঠে। মরিন খুর উত্তর চীনের মঙ্গোলীয় যাযাবর জনগোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। এটি তাদের সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। অনেক শিল্পী নিজেরাই এই বাদ্যযন্ত্র তৈরি ও বাজিয়ে থাকেন। ভিডিওটি ছিল বার্ষিক বসন্ত উৎসব গালার একটি বিশেষ অংশ। এই অনুষ্ঠানটি স্প্রিং ফেস্টিভ্যাল গালা বা ‘ছুনওয়ান’ নামে পরিচিত। এটি চীনে নববর্ষ উদযাপনের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর একটি। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালে প্রথম সম্প্রচারিত এই গালা বিশ্বের সবচেয়ে বেশি দেখা বার্ষিক টেলিভিশন অনুষ্ঠান। প্রতি বছর এক বিলিয়নেরও বেশি দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন। জেনিফার/ নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.