ডিসেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের সরকারি কর্মচারী হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার হাসপাতাল পরিদর্শনে এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে-আলম এবং সরকারী কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. এ. রাজ্জাক সরকার।
পরিদর্শনকালে হাসপাতালের মহাপরিচালক রাজ্জাক সরকার হাসপাতালের উন্নয়ন ইতিহাস, বিভাগীয় কাঠামো ও সেবার বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি চীনের হাসপাতালগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন, যাতে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়া যায়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীন–বাংলাদেশ চিকিৎসা ও স্বাস্থ্য খাতে সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এই সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার পাশাপাশি জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। ভবিষ্যতে দুই দেশের আরও বেশি হাসপাতালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গড়ে ওঠার আশাও ব্যক্ত করেন তিনি।
ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের দীর্ঘদিনের দৃঢ় সমর্থন ও নিঃস্বার্থ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং চীন–বাংলাদেশ পিপল টু পিপল বিনিময় বর্ষকে কেন্দ্র করে স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে তিনি আশা করেন।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারী কর্মচারী হাসপাতালটিতে বর্তমানে ৫০০ শয্যা রয়েছে এবং এটি দেশের একমাত্র হাসপাতাল, যা বিশেষভাবে সরকারী কর্মচারীদের চিকিৎসাসেবা প্রদান করে।
নাহার/জেনিফার
তথ্য ও ছবি-সিনহুয়া
বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতাল পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.