ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকায় গতকাল (রোববার) সন্ধ্যা ৭টার দিকে পাঁচটি রকেট আঘাত হেনেছে। এতে বিমানবন্দরের চার কর্মী ও একজন প্রকৌশলী আহত হয়েছেন।
ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের অধীনস্থ সিকিউরিটি মিডিয়া সেলের প্রধান সাদ মান এদিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)