Monday, April 13, 2026
Live

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক: চীন-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আহ্বান

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক: চীন-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আহ্বান

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিসে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। পাশাপাশি খন্দকার আবদুল মুক্তাদির ও মো. শরিফুল আলমকে যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা চীন-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। পারস্পরিক লাভজনক ও ‘উইন-উইন’ নীতির ভিত্তিতে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি জানান, চীন বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে আগ্রহী এবং বিনিয়োগ ও শিল্প সহযোগিতা জোরদারের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। এ সময় মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের দীর্ঘমেয়াদি অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি অব্যাহত রাখবে এবং দুই দেশের জনগণের বৃহত্তর স্বার্থে বাস্তবভিত্তিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। 

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.