বিশ্ব উদ্ভাবনের নতুন আকার দিচ্ছে চীনের ভিশন ২০৩০

বিশ্ব উদ্ভাবনের নতুন আকার দিচ্ছে চীনের ভিশন ২০৩০

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৫-এ চীন প্রথমবারের মতো বিশ্বের ১০তম স্থানে উঠে এসেছে। এটি উচ্চ-মধ্যম আয়ের দেশের মধ্যে প্রথম স্থান এবং উদ্ভাবন আউটপুটে পঞ্চম স্থান অধিকার করেছে। সম্প্রতি প্রকাশিত এ সূচকে দেখা গেছে চীন বিভিন্ন বুদ্ধিবৃত্তিক সম্পদ সূচকে বিশ্ব নেতৃত্বে রয়েছে।

শীর্ষ-১০০ উদ্ভাবন ক্লাস্টারের মধ্যে সবচেয়ে বেশি ক্লাস্টার আছে আছে, যার মধ্যে শেনচেন-হংকং-কুয়াংচৌ ক্লাস্টার এখন প্রথম। বিশ্বব্যাপী ব্র্যান্ড মূল্যেও চীনের অবস্থান দ্বিতীয়, যা ১ দশমিক ৮১ ট্রিলিয়ন ডলার। এই শক্তিশালী ভিত্তির ওপর চীন তার ১৫তম পাঁচবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) অনুযায়ী শিল্প নেতৃত্বকে এগিয়ে নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চীনের কোম্পানিগুলি ২০০টিরও বেশি দেশীয় লার্জ মডেল তৈরি করেছে এবং শিল্পে এআই প্রয়োগ ব্যাপক করেছে।

এআই প্লাস উদ্যোগ ডিজিটাল প্রযুক্তিকে উৎপাদন ও বুদ্ধিমান ব্যবস্থার সঙ্গে একীভূত করছে। ২০২৫ সালে চীনের মূল এআই শিল্পের আকার ১ ট্রিলিয়ন ইউয়ান অতিক্রম করেছে, যা দ্রুত সম্প্রসারণের প্রমাণ। চীন বাণিজ্যিক মহাকাশ সক্ষমতা বাড়াচ্ছে।

লং মার্চ সিরিজ রকেটের মাধ্যমে দক্ষিণ চীনের হাইনান প্রদেশ থেকে স্যাটেলাইট চালু করা হয়েছে, এবং চীন ২০৩,০০০ স্যাটেলাইটের জন্য ফ্রিকোয়েন্সি ও কক্ষপথের অধিকার আইটিইউ-তে আবেদন করেছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ২০২৩ সালে গ্লোবাল এআই গভর্ন্যান্স ইনিশিয়েটিভ প্রস্তাব করেছিলেন, যা বৈশ্বিক এআই উন্নয়ন ও নিয়ন্ত্রণে চীনের গঠনমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে।

২০২৫ সালের জুলাইয়ে চীন গ্লোবাল এআই গভর্ন্যান্স অ্যাকশন প্ল্যান প্রকাশ করেছে, যা অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলির মধ্যে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং মানব-কেন্দ্রিক এআই পরিচালনার জন্য নির্দেশিকা প্রদান করে।

ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.