Tuesday, April 21, 2026
Live

হুনান ও ছিংহাই সফরশেষে বেইজিংয়ে পৌঁছালেন মোজাম্বিকের প্রেসিডেন্ট

莫桑比克总统查波抵达北京

মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল ফ্রান্সিসকো চাপো, চীনের হুনান ও ছিংহাই প্রদেশ সফরশেষে, গতকাল (সোমবার) রাজধানী বেইজিংয়ে পোঁছান।

সি চিন পিংয়ের আমন্ত্রণে, প্রেসিডেন্ট ড্যানিয়েল গত ১৬ এপ্রিল চীনে আসেন। তার সফর ২২ এপ্রিল পর্যন্ত স্থায়ী হবে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চীন সফর। সফরকাল তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি জানান, চীন ও মোজাম্বিকের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর, বিগত পঞ্চাশ বছরে, দু’দেশের বন্ধুত্ব অনেক মজবুত হয়েছে। বতর্মানে দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা ক্রমশ জোরদার হচ্ছে; নানান খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা হচ্ছে ফলপ্রসূ। আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় দু’দেশের ঘনিষ্ঠ সহযোগিতাও রয়েছে।

মুখপাত্র আরও বলেন, এবারের সফরের মাধ্যমে দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত হবে বলে বিশ্বাস করা হচ্ছে, যা নতুন যুগে সার্বক্ষণিক চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা এবং বৈশ্বিক দক্ষিণের ঐক্য ও সহযোগিতা জোরদারে অবদান রাখবে।

(আকাশ/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.