Thursday, April 16, 2026
Live

বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখছে চীনের উন্নয়ন: মুখপাত্র

বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখছে চীনের উন্নয়ন: মুখপাত্র
মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনৈতিক উন্নয়ন অস্থির বিশ্বে স্থিতিশীলতা ও নিশ্চয়তা সঞ্চার করে যাবে। এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। ২০২৬ সালের জন্য চীনের ৪.৫ থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে শুক্রবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার সকালে ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) চতুর্থ অধিবেশনের উদ্বোধনী সভায় প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কর্ম প্রতিবেদন পেশের সময় নতুন প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার ঘোষণা দেন। মাও নিং বলেন, গত পাঁচ বছরে চীনের প্রবৃদ্ধি ৩৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে, যা একটি মাঝারি আকারের দেশের অর্থনীতির সমান। মুখপাত্র আরও বলেন, 'প্রধানমন্ত্রী লি ছিয়াং যেমন উল্লেখ করেছেন, আমরা আমাদের অসুবিধা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে স্পষ্টভাবে অবগত। তবে, চীনের দীর্ঘমেয়াদি সুদৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিস্থিতি ও মৌলিক প্রবণতা অপরিবর্তিত রয়েছে।' মাও নিং বলেন, 'আমরা নতুন উন্নয়ন দর্শনকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করব, একটি নতুন উন্নয়ন প্যাটার্ন তৈরির গতি ত্বরান্বিত করব এবং উচ্চমানের উন্নয়নের প্রচেষ্টা চালাব।' হাশিম/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.