নভেম্বর ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হয়েছে ২০২৫ ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কনফারেন্স এক্সপো। বৃহস্পতিবার পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে শুরু হয়েছে এ আয়োজন। ভবিষ্যতের অত্যাধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক স্মার্ট ম্যানুফ্যাকচারিং সাফল্যের কয়েক ঝলক দেখানো হচ্ছে এতে।
৫৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে কয়েকটি থিমভিত্তিক জোন রয়েছে এই এক্সপোয়। এগুলো হলো—রোবটিক্স, স্মার্ট ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার ও সিস্টেম সলিউশন, এবং ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট। এবারের এক্সপোয় ২১টি দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছে ৪৫৬টি প্রতিষ্ঠান।
রোবটিক্স জোনে প্রদর্শিত হচ্ছে—স্ক্রু লাগানোয় পারদর্শী, কফি বানানো, ঘর পরিষ্কার, এমনকি ট্রাফিক নিয়ন্ত্রণ করার মতো রোবট।
এক বুথে দেখা গেল কারও নাম লিখে দিলেই সার্ভিস রোবট সেই নাম দিয়ে একটি কবিতা তৈরি করে তা ক্যালিগ্রাফিতে লিখে দিচ্ছে।
আছে স্বাস্থ্যসেবা ও বয়স্কদের সেবা দেওয়ার মতো রোবট। এগুলো ছবি আঁকা বা চাইনিজ দাবা খেলাতেও পারদর্শী। এক্সপোটি চলবে শনিবার পর্যন্ত।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
ভবিষ্যৎ প্রযুক্তির ঝলক দেখাচ্ছে নানচিংয়ের টেক শো
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.